বুধবার , ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Wednesday , 04 February 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগর থেকে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা দ্রুত হংকংয়ের দিকে ধেয়ে আসছে। এ কারণে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর ও শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার (২২ সেপ্টেম্বর) পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানায় হংকংএফপি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে হংকং প্রশাসন। যদিও টার্মিনাল খোলা থাকবে, তবে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী মঙ্গলবার দুপুরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এদিকে হংকং অবজারভেটরি ইতোমধ্যেই টাইফুন সতর্কতা জারি করেছে। সোমবার দুপুরে ১ নম্বর সংকেত দেয়া হলেও রাতে তা সংকেত নম্বর ৩-এ উন্নীত হবে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল নাগাদ আরও জোরালো সতর্কতা সংকেত (নম্বর ৮) জারি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সুপার টাইফুন রাগাসা সোমবার ভোরে ফিলিপাইনের লুজোন প্রণালী অতিক্রম করেছে। এর কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এর ব্যাপকতা ও গতি হংকং ও গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব ২০১৮ সালের মাংখুত টাইফুনের চেয়েও ভয়াবহ হতে পারে।
 

সর্বশেষ

জনপ্রিয়