পরবাসে পরপার
সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। বিশেষ করে ধর্মীয় ও অর্থনৈতিক ক্ষেত্রে সৌদি আরব বাংলাদেশিদের জীবনে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। সরকারি তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে সৌদি আরব থেকে। পরিমাণ ৫.৮৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৭.৭% বেশি এবং বাংলাদেশের মোট রেমিট্যান্স আয়ের ১৬.৪%। সৌদি প্রবাসে বাংলাদেশি ভাই-বোনেরা কাজের সুযোগ পাচ্ছেন বলেই দেশের মাটিতে কোটি পরিবার সচ্ছলতা নিয়ে ভালো আছে। জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রেও সৌদি আরবের ওপর আমরা নির্ভরশীল। অন্যদিকে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৯,১০০ জন নর-নারী হজ পালন করেছেন বলে পত্রিকায় তথ্য মিলেছে। আমাদের জন্য ধর্মচর্চা হলেও সৌদি অর্থনীতির প্রেক্ষাপটে এটি বিশেষ জোগান, যা পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার সমপরিমাণ।