বুধবার , ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Wednesday , 04 February 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:৫১, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫২, ২৭ জানুয়ারি ২০২৬

তিন হাজারের অধিক মানুষ চিকিৎসা সেবা পেল বেতাগী আস্তানা শরীফে

তিন হাজারের অধিক মানুষ চিকিৎসা সেবা পেল বেতাগী আস্তানা শরীফে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প। বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে এবং লায়ন্স ইম্পেরিয়াল সিটি, আইওয়াইসিএম ও কেকার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে তিন হাজারের অধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, চক্ষু, নাক-কান-গলা, সার্জারি, অর্থোপেডিক, নেফ্রোলজি, কার্ডিওলজি ও শিশু সার্জারি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। পাশাপাশি বিনামূল্যে খতনা, কর্ণছেদন, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯তম বার্ষিক সম্মেলন, বার্ষিক সভা এবং উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহ.)-এর বার্ষিক ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.)।

ক্যাম্প বাস্তবায়নে ডা. নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস হাসপাতাল (ইউএসটিসি), চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ।

আয়োজকরা জানান, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
 

সর্বশেষ

জনপ্রিয়