এক ছাদের নিচে ডিজিটাল প্রিন্টিংয়ের আধুনিক প্রযুক্তি, প্রদর্শনীতে ডিসিএটেক
টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল প্রিন্টিংয়ের ব্যবহার। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রিন্টিং প্রযুক্তির বিভিন্ন সমাধান নিয়ে ঢাকার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে ডিসিএটেক ইনোভাএজ লিমিটেড।
পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বুধবার শুরু হয়েছে ‘২০২৬ টেক্সটাইল সিরিজ অব ২৫তম এক্সিবিশনস’। প্রদর্শনীটি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা এতে অংশ নিতে পারবেন।
প্রদর্শনীর E1 নম্বর স্টলে ডিসিএটেকের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে সাবলিমেশন প্রিন্টার, ডাই সাবলিমেশন পেপার, ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিন, হিট ট্রান্সফার মেশিন ও হিট প্রেস মেশিনসহ নানা প্রযুক্তি। স্টলে গিয়ে এসব প্রযুক্তির কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
১৯৯৫ সাল থেকে দেশে আইটি ও প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ করছে ডিসিএটেক। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের প্রিন্টিং ইঙ্ক ও প্রযুক্তি পণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। এর মধ্যে রয়েছে রিফিল ইঙ্ক, সাবলিমেশন ইঙ্ক, রিঅ্যাক্টিভ ইঙ্ক, পিগমেন্ট ইঙ্ক, ডিসপার্স ইঙ্ক ও অ্যাসিড ইঙ্ক।
এ ছাড়া সাবলিমেশন, টেক্সটাইল, বেল্ট ও ইকো সলভেন্ট প্রিন্টারসহ হিট ট্রান্সফার মেশিন এবং সাবলিমেশন পেপার নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।
ডিসিএটেকের সিস্টার কনসার্ন ইঙ্ক মাস্টার ২০১০ সাল থেকে ওয়াটার-বেজড ডাই ইঙ্ক উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির দাবি, এর পণ্য সিরামিক ও প্যাকেজিংসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, টেক্সটাইল ও গার্মেন্ট খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, উন্নত ডিজিটাল প্রিন্টিং সমাধানের প্রয়োজনও তত বাড়ছে। এ কারণেই দেশীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সামনে সর্বশেষ প্রযুক্তি তুলে ধরতে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছেন তারা।





































