সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
Monday , 28 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সম্ভাবনার দরজাটাও বন্ধ করে দেওয়া বোকামি হবে — ব‍্যারিস্টার আবু সায়েম

সম্ভাবনার দরজাটাও বন্ধ করে দেওয়া বোকামি হবে — ব‍্যারিস্টার আবু সায়েম

অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলেই আমরা একে অন্যকে ধরাধরিতে ব্যস্ত হয়ে পড়ি। টকশোতে ঝড় তুলি, ফেইসবুকে জ্ঞান বিলাই আর সর্বোচ্চ লয়ে গলা ফাটাই। আমাদের অস্বাভাবিক আচরণে প্রতিপক্ষের মর্যাদা ক্ষুণ্ণ হয়; অথচ সত্য উদঘাটনের চেষ্টা করি না আমরা। একটুখানি ধৈর্য, সংযম ও সহিষ্ণুতার পরিচয় দিতেও যেন আমাদের অনীহা।

কোনো ঘটনা কেন ঘটল, কে ঘটাল, কারা উসকানি দিল, আর অন্তরালে প্রকৃত অপরাধী কারা—এসব খুঁজে বের করার আগ্রহ যেন নেই। তথ্য নয়, আমাদের আছে শুধু বয়ান আর বয়ান। সত্য-মিথ্যা মিলিয়ে বাজারে অপতথ্য ছড়িয়ে আমরা জিততে চাই, সমস্যার সমাধান করতে নয়।

সালমান মুক্তাদির নামক ছেলেটার কথাই ধরুন। প্রথম লেখায় তার বক্তব্য ও উত্তেজনার অসাড়তা তুলে ধরিনি। কারণ, তাতে হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল ঘটনাটা আড়ালে পড়ে যেত। কিন্তু এখন মুখ না খুলে উপায় নেই।

সালমানের স্টুডিও সন্ত্রাসীরা ভেঙে ফেলল—সেও জানত না কারা করেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রফেশনাল একটি ভিডিও বানিয়ে ছেড়ে দিল। সাথে সাথে একটি গোষ্ঠী শুরু করলো সাইবার আত্রমণ। আমার এটা ভালো লাগেনি; বরং উদ্দেশ্যমূলক মনে হয়েছে। সালমান বিএনপিকে নিয়ে যা খুশি তাই বলল। অথচ এ পর্যন্ত তার অধিকাংশ কথাতেই আমরা গরমিল বা গোঁজামিল খুঁজে পেয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকারান্তরে অপমান করল এই ছেলেটি—সে না হয় মেনে নিলাম। রাজনীতিতে থাকা মানুষদের গায়ের চামড়া মোটা থাকতে হয়। সালাহউদ্দিন ভাইও সহজ ভঙ্গিতে সাংবাদিকদের কঠিন প্রশ্ন ফেইস করলেন।

অথচ সালমান মুক্তাদিরের ঘটনায় বিএনপির কোনো দায় নেই। বিএনপির কেউ তার কাছে চাঁদা দাবি করেছে—এমন কথা তো দূরের বিষয়, তাকে ভেংচি কেটেছে বলেও জানা নেই। বরং ভাঙচুরের ঘটনা জানাজানি হওয়ার পরপরই আইন তার নিজস্ব গতির চেয়েও বেশি গতিতে দৌড়াতে শুরু করেছে। তাহলে প্রশ্ন থেকে যায়—বিএনপি বা সরকার কেন টার্গেট?

ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেতে চাই না। কিন্তু সম্ভাবনার দরজাটাও বন্ধ করে দেওয়া বোকামি হবে।

সর্বশেষ

জনপ্রিয়