শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
Friday , 18 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্টাফ রিপোর্টার :

প্রকাশিত: ১৯:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ ৪ টি জোনাল কমিটি ঘোষণা

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ ৪ টি জোনাল কমিটি ঘোষণা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ বেডফোর্ড শাখা, মিল্টন কিন্স শাখা, কলচেস্টার শাখা এবং ক্যামব্রিজ শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক  আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু আজ ১৬ সেপ্টেম্বর  ২০২৬ ইং তারিখে এ সকল কমিটি অনুমোদন করে যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয়ে জোনাল কমিটির নতুন নেতৃবৃন্দর হাতে হস্তন্তর করেন। ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে ।  

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, অধ্যাপক ফরিদ উদ্দিন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, শহিদুল ইসলাম মামুন, মো. ফয়জুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, হাসনাত কবির খান রিপন, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফেরদৌস আলম, সেলিম আহমদ, শামীম আহমেদ, খিজির আহমদ ।

আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ( দপ্তরের চলতি দায়িত্বে ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জোনাল কমিটিসমূহ  অনুমোদনের এ  সংবাদ জানানো হয়।     

ঘোষিত ৪টি জোনাল কমিটি ( আংশিক) নিম্নরুপঃ       

 

বেডফোর্ড বিএনপিঃ সভাপতি -আলহাজ্ব তারু মিয়া , সিনিয়র সহ সভাপতি -মোঃ নুরুল ইসলাম,  

সাধারণ সম্পাদক এম সোহেল আহমেদ,  সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক- জামাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক -এস এম ফটিক।

মিল্টন কিন্স বিএনপিঃ  সভাপতি -আব্দুল ওয়াদুদ সাহেল,  সিনিয়র সহ সভাপতি-আবুল কালাম আজাদ, 

সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক -মাস্টার কামরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর শাহিদুর রহমান এবং সদস্য- আব্দুল মতিন মজিদ।

কলচেস্টার বিএনপিঃ সভাপতি- ইশতিয়াক হোসেন দুদু, সিনিয়র সহ সভাপতি- মতিন মিয়া,  সহ সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক -তারেকুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক  ইফতেখার শামস টিপু এবং সাংগঠনিক সম্পাদক- মাহবুব খান।কেম্ব্রিজ বিএনপিঃ  সভাপতি-কামাল হোসেইন , সিনিয়র সহ সভাপতি -সামসুদ্দিন আহমেদ বাবলু ,

সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাহবুব খান নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাওছার,  সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া এবং সদস্য শাহিন মিয়া ।

সর্বশেষ

জনপ্রিয়