সোমবার , ২৯ জুন ২০২৬
Monday , 29 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ১৩ মে ২০২৬

টাঙ্গাইলের তন্বী লন্ডনের নিউহ্যাম কাউন্সিলর

টাঙ্গাইলের তন্বী লন্ডনের নিউহ্যাম কাউন্সিলর

পরিশ্রম ও মেধার বিজয় সর্বত্র। সেটাই দেখালেন টাঙ্গাইলের মেয়ে শামীমা নাসরিন তন্বী। তিনি যুক্তরাজ্যের লন্ডন বরো অব নিউহ্যামের লিটল ইলফোর্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্টস পার্টির প্রার্থী হিসেবে ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেন। তার এ বিজয়ে আনন্দিত টাঙ্গাইলবাসী।

শামীমা নাসরিন তন্বী টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন)-এর একমাত্র কন্যা তিনি । তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়ায়। 

তন্বীর মা বাবা ইতালী প্রবাসী। তিনিও ইতালী হয়ে লন্ডন স্থায়ী হয়েছেন। সর্বশেষ ২০১৩ সালে টাঙ্গাইলের এসেছিলেন। তন্বীর চাচা শশুড় দেশের খ্যাতিমান পপতারকা প্রয়াত আজম খান। 

প্রবাসে থেকেও তিনি বাংলাদেশি কমিউনিটি, সামাজিক কার্যক্রম এবং সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি টাঙ্গাইল জেলা সমিতি ইউকে'র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। 

একাডেমিকভাবে তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। পেশাগত জীবনে তিনি NHS (National Health Service) এর মেডিকেল সেক্রেটারি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক হিসেবে  সুপরিচিত।

কাউন্সিলর শামীমা নাসরিন তন্বী (ভয়েস অফ কাজলকে) বলেন কমিউনিটির উন্নয়ন, জনসেবা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে নিবেদিতভাবে কাজ করতে চাই। 

তন্বীর এই বিজয়ে টাঙ্গাইলসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তারা গর্বিত।  সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তন্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়