বুধবার , ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Wednesday , 04 February 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

প্রকাশিত: ১৪:৫৩, ২২ এপ্রিল ২০২৫

মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লক্ষ টাকা ছিনতাই- আটক ০১

মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লক্ষ টাকা ছিনতাই- আটক ০১

মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লক্ষ টাকা ছিনতাই- আটক ০১ 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

মরিচের গুঁড়া চোখে ছিটিয়ে চাঞ্জল্যকর ১০ লক্ষ টাকা সিতাইকারীকে গেফতার করেছে আরএমপি বোয়ালিয়া থানা পুলিশ। রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১০ লক্ষ ৪০ হাজার  টাকা ছিনতাই ঘটনায় জড়িত অটোরিকশা চালক। গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুম (৩০)। অভিযুক্ত নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।

মঙ্গলবার ২২ এপ্রিল সকালে আরএমপি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ২০ এপ্রিল সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ (৩৬) তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক (৫৫)-এর মাধ্যমে নগদ ১৩ লক্ষ টাকা পাঠান। দিলীপ কুমার সকাল পৌনে ৯ টায় নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে হেলমেট পরিহিত দুইজন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতি রোধ করে তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং ধারালো চাকু দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই সময় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করেন। একপর্যায়ে ব্যাগ থেকে ২ লক্ষ ৫০ টাকা পড়ে গেলেও বাকি ১০ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাই টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। মহানগরজুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং থানা ও টহল দলকে সতর্ক করা হয়।

পরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম গত ২১ এপ্রিল দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামি মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। 

সর্বশেষ

জনপ্রিয়