বুধবার , ০৫ আগস্ট ২০২৬
Wednesday , 05 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:০২, ১২ জানুয়ারি ২০২৫

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

ঘোষণা করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হলো না লিটন দাসের। সবচেয়ে বড় চমক হয়ে থাকছে সাকিব আল হাসানের অনুপস্থিতি। দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই নতুন এবং তরুণ প্রতিভার ওপর ভরসা রেখে দল গঠন করেছে নির্বাচক প্যানেল।

স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বগুণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আজ ১২ জানুয়ারি মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কারণেই আজ দুপুরেই এক সংবাদ সম্মেলনে মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা

সর্বশেষ

জনপ্রিয়